সেটআপ ফি নেই · বিক্রিতে কোনো কমিশন নেই
ছবি পাঠান, ই-কমার্স ওয়েবসাইট আমরা বানিয়ে দিই
পণ্যের ছবি আর দাম হোয়াটসঅ্যাপে পাঠালেই আমরা আপনার জন্য সুন্দর একটা ওয়েবসাইট সাজিয়ে দিই। অর্ডার, বিকাশ-নগদ পেমেন্ট আর কুরিয়ার থাকে এক জায়গায়, আর পুরোটা চলে আপনার মোবাইল থেকেই।
- কার্ড লাগবে না
- ফ্রি দিন গোনা হয় ওয়েবসাইট চালুর দিন থেকে
- যখন খুশি বন্ধ করতে পারবেন

স্টলনাউয়ের সাথে সরাসরি যুক্ত
- ক্যাশ অন ডেলিভারি
- বিকাশ
- নগদ
- এসএসএলকমার্জ
- স্টেডফাস্ট
- পাঠাও
- ফেসবুক পিক্সেল
কীভাবে হয়
তিন ধাপে আপনার ই-কমার্স ওয়েবসাইট চালু
কারিগরি কোনো ঝামেলা আপনাকে নিতে হবে না — কাজটা আমাদের, সিদ্ধান্ত আপনার।
ছবি আর দাম পাঠান
হোয়াটসঅ্যাপে পণ্যের ছবি, দাম আর আপনার লোগো পাঠিয়ে দিন। ফেসবুক পেজে যা আছে, শুরু করতে সেটুকুই যথেষ্ট।
আমরা ওয়েবসাইট সাজিয়ে দিই
লাইব্রেরি থেকে আপনার পছন্দের ডিজাইনে ওয়েবসাইট বানাই, আপনার রং আর লোগো দিয়ে। পণ্যের নাম আর বিবরণও লিখে দিই।
লিংক শেয়ার করুন, বিক্রি শুরু
ওয়েবসাইটের লিংক ফেসবুক পেজে দিন। অর্ডার এলে মোবাইলে দেখবেন, এক ট্যাপে কুরিয়ারে পাঠাবেন।
ডিজাইন
ডিজাইন বেছে নিন, বাকিটা আমাদের
প্রতিটা ডিজাইন আসলে একটা সত্যিকারের নমুনা ওয়েবসাইট — খুলে ঘুরে দেখুন। আপনার লোগো, রং আর পণ্য দিয়ে সাজিয়ে দেব।
পোশাকতাঁতঘরনমুনা ওয়েবসাইট দেখুন
খাবারটাটকা বাজারনমুনা ওয়েবসাইট দেখুন
গ্যাজেটগ্যাজেট বাড়িনমুনা ওয়েবসাইট দেখুন
বিউটিমায়াবীনমুনা ওয়েবসাইট দেখুন
ঘর সাজকাঠের ঘরনমুনা ওয়েবসাইট দেখুনশুধু আপনার জন্য আলাদা ডিজাইন
কাস্টম ডিজাইন চাই
নমুনা ওয়েবসাইটে অর্ডার নেওয়া হয় না।
সুবিধা
ই-কমার্স ওয়েবসাইট চালাতে যা লাগে, সব এক জায়গায়
ইনবক্সে অর্ডার লিখে রাখা, বারবার দাম জানানো আর কুরিয়ারের খাতা — এসব আর আলাদা করে সামলাতে হবে না।
মোবাইল থেকেই পুরো ওয়েবসাইট চালান
অর্ডার দেখা, পণ্য যোগ করা, দাম বদলানো, কুরিয়ারে পাঠানো — অ্যাডমিনের প্রতিটা পাতা ফোনের জন্য বানানো।

টাকা যায় সরাসরি আপনার কাছে
ক্যাশ অন ডেলিভারি, বিকাশ আর নগদ — ক্রেতার টাকা আমাদের হাত দিয়ে যায় না।
এক ট্যাপে কুরিয়ার
স্টেডফাস্ট বা পাঠাও দিয়ে পার্সেল পাঠান, তার খবর নিজে থেকেই আপডেট হয়; ক্রেতা ট্র্যাকিং লিংকে দেখে নেন।
ছবি থেকে পণ্যের লেখা
ছবি আপলোড করলেই পণ্যের নাম আর বিবরণের খসড়া তৈরি হয়, বাংলা আর ইংরেজি দুটোতেই।
মোবাইল নম্বরেই সব
আপনি নম্বরে আসা কোড দিয়ে অ্যাডমিনে ঢোকেন, ক্রেতা নম্বর দিয়েই অর্ডার খুঁজে পান।
বিজ্ঞাপনের হিসাব
ফেসবুক পিক্সেল বসানো থাকে, তাই কোন বিজ্ঞাপন থেকে অর্ডার এল বোঝা যায়।
বাংলা আর ইংরেজি
ক্রেতা নিজের পছন্দের ভাষায় ওয়েবসাইট দেখেন।
নিজের ঠিকানা
শুরু হয় tantghor.stallnow.com-এর মতো লিংকে; নিজের ডোমেইন থাকলে সেটাও জুড়ে দেওয়া যায়।
দাম
সহজ দাম, কোনো লুকানো খরচ নেই
- সেটআপ ফি নেই
- বিক্রিতে কোনো কমিশন নেই
- ওয়েবসাইট চালুর দিন থেকে ৭ দিন ফ্রি
স্টার্টার
সবে শুরু করা ব্যবসার জন্য
৳২,০০০/মাস
বছরে একসাথে দিলে ৳২০,০০০, ২ মাস ফ্রি
৭ দিন ফ্রি শুরু করুনযা যা থাকছে:
- ৫০টা পণ্য
- মাসে ৩০০টা অর্ডার
- ২ জনের অ্যাডমিন লগইন
- ক্যাশ অন ডেলিভারি, বিকাশ আর নগদ
- স্টেডফাস্ট আর পাঠাও কুরিয়ার
- লাইব্রেরির যেকোনো ডিজাইন
- নিজের ডোমেইন জুড়ে দেওয়া যায়
- মাসে ১টা ডিজাইন বদল
- পুরো পণ্যতালিকা আমরা তুলে দিই
- হোয়াটসঅ্যাপে ২৪ ঘণ্টার মধ্যে উত্তর
বেশিরভাগ বিক্রেতার জন্য
গ্রোথ
বাড়তে থাকা ব্যবসার জন্য
৳৫,০০০/মাস
বছরে একসাথে দিলে ৳৫০,০০০, ২ মাস ফ্রি
৭ দিন ফ্রি শুরু করুনস্টার্টারের সবকিছু, সাথে:
- ১০০টা পণ্য
- মাসে ৫০০টা অর্ডার
- ৫ জনের অ্যাডমিন লগইন
- কার্ডে পেমেন্ট (এসএসএলকমার্জ)
- ফেসবুক কনভার্সন এপিআই
- মাসে ৩টা ডিজাইন বদল
- একটা .com ডোমেইন ফ্রি
- অফিস সময়ে ৪ ঘণ্টার মধ্যে উত্তর
প্রো
বড় ব্যবসা আর টিমের জন্য
৳৮,০০০/মাস
বছরে একসাথে দিলে ৳৮০,০০০, ২ মাস ফ্রি
৭ দিন ফ্রি শুরু করুনগ্রোথের সবকিছু, সাথে:
- ২০০টা পণ্য
- মাসে ১,০০০টা অর্ডার
- ১৫ জনের অ্যাডমিন লগইন
- দরকার মতো ডিজাইন বদল
- ওয়েবসাইটের নিচে স্টলনাউয়ের নাম থাকে না
- আপনার জন্য নির্দিষ্ট ম্যানেজার
- অগ্রাধিকার সাপোর্ট, একই দিনে উত্তর
অর্ডারের প্যাকিং (প্রসেসিং) শুরু হলে তবেই সেটা গোনা হয়। তার আগে বাতিল হওয়া অর্ডার গোনা হয় না।
কাস্টম
একাধিক ওয়েবসাইট বা বিশেষ প্রয়োজনের জন্য
কথা বলে ঠিক করি
- একাধিক ওয়েবসাইট বা ব্র্যান্ড
- বিশেষ ফিচার বা অন্য সফটওয়্যারের সাথে যোগ
- বছরের চুক্তি আর আলাদা শর্ত
অ্যাড-অন: কাস্টম ডিজাইন
যেকোনো প্যাকেজের সাথে শুধু আপনার ব্র্যান্ডের জন্য বানানো ডিজাইন নিতে পারেন। দাম ঠিক হয় কাজ দেখে।
দাম জানতে চাইদাম বাড়ালে অন্তত ৩০ দিন আগে জানাব। যখন খুশি প্যাকেজ বদলাতে বা বন্ধ করতে পারবেন।
প্রশ্ন
যা সবাই জানতে চান
অন্য কিছু জানতে চান? হোয়াটসঅ্যাপে লিখুন, আমরা উত্তর দেব।
হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করুনফ্রি কত দিন, আর তারপর কী হয়?
ওয়েবসাইট চালু হওয়ার দিন থেকে ৭ দিন ফ্রি, আপনার প্যাকেজের সব সুবিধাসহ; কার্ড বা আগাম টাকা লাগে না। তারপর থেকে প্যাকেজের দাম অ্যাডমিন থেকেই অনলাইনে দেবেন, মাসে মাসে বা চাইলে বছরে একসাথে। বিল দেওয়ার শেষ দিন পেরোলেও ৩ দিন সময় পাবেন, এর মধ্যে ওয়েবসাইট চালুই থাকে। তারপরও টাকা না এলে ওয়েবসাইট ক্রেতাদের জন্য বন্ধ হয়ে যায়, আর টাকা পৌঁছালেই আবার চালু হয়।
ক্রেতার টাকা কোথায় যায়?
সরাসরি আপনার কাছে। ক্যাশ অন ডেলিভারির টাকা দেয় কুরিয়ার, আর বিকাশ-নগদের টাকা যায় আপনার নিজের মার্চেন্ট অ্যাকাউন্টে। ক্রেতার টাকা আমরা ধরি না।
বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট নেই, তাহলে?
ক্যাশ অন ডেলিভারি দিয়ে শুরু করুন, ওটা প্রথম দিন থেকেই চলে। পরে মার্চেন্ট অ্যাকাউন্ট খুললে সেটা ওয়েবসাইটে জুড়ে দিলেই অনলাইন পেমেন্টও চালু।
ডিজাইন কি পরে বদলানো যায়?
যায়। প্যাকেজ অনুযায়ী প্রতি মাসে ডিজাইনে বদল করে দিই। শুধু আপনার জন্য একেবারে নতুন ডিজাইন চাইলে কাস্টম ডিজাইন অ্যাড-অন নিন।
নিজের ডোমেইন ব্যবহার করা যায়?
যায়। শুরুতে ওয়েবসাইট চলে tantghor.stallnow.com-এর মতো ঠিকানায়। নিজের ডোমেইন থাকলে যেকোনো প্যাকেজে জুড়ে দেওয়া যায়, আর গ্রোথ ও প্রো প্যাকেজে একটা .com ডোমেইন আমরা ফ্রি কিনে দিই।
কুরিয়ার কীভাবে কাজ করে?
আপনার নিজের স্টেডফাস্ট বা পাঠাও অ্যাকাউন্ট ওয়েবসাইটে জুড়ে দিলে অর্ডার এক ট্যাপে কুরিয়ারে যায়, আর পার্সেলের খবর নিজে থেকেই আপডেট হয়।
শুধু মোবাইল দিয়ে সব চালানো যাবে?
যাবে। অর্ডার, পণ্য, ক্রেতা, কুরিয়ার, বিল — অ্যাডমিনের প্রতিটা পাতা ফোনের জন্য বানানো। চাইলে কম্পিউটারেও চালাতে পারবেন।
সেটআপ ফি বা বিক্রির কমিশন আছে?
না, কোনোটাই নেই। ওয়েবসাইট সাজিয়ে চালু করার জন্য আলাদা কোনো টাকা লাগে না, বিক্রির ওপরও আমরা কিছু কাটি না — শুধু প্যাকেজের দাম।
প্যাকেজ বন্ধ করলে কী হয়?
যখন খুশি বন্ধ করতে পারবেন; যে সময়ের টাকা দিয়েছেন সেটা শেষ হলে ওয়েবসাইট বন্ধ হয়ে যায়। তার আগে ওয়েবসাইটের সব তথ্য ডাউনলোড করে নিতে পারবেন।
সাহায্য কীভাবে পাব?
হোয়াটসঅ্যাপে লিখুন। প্যাকেজ অনুযায়ী ২৪ ঘণ্টার মধ্যে বা একই দিনেই উত্তর দিই।
আজই আপনার ই-কমার্স ওয়েবসাইটের কাজ শুরু করি?
হোয়াটসঅ্যাপে পেজের নাম আর কী বিক্রি করেন লিখে পাঠান — বাকিটা আমরা জানিয়ে দেব।
- প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত উত্তর দিই, শুক্রবারও। রাত ১০টার পরে পাঠালে পরদিন সকালে উত্তর পাবেন।
- দেশের যেকোনো জেলা থেকে চলবে — কোথাও আসতে হবে না, সব কাজ হোয়াটসঅ্যাপে।